চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার লিগে পয়েন্ট হারিয়ে শঙ্কায় উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মরার ওপর খাঁড়ার ঘা— বাংলা ভাষার বহুল প্রচলিত প্রবাদটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে যেখানে পর্যাপ্ত পয়েন্ট সংগ্রহেও ঘাটতি, উল্টো সেখানে হারিয়ে বসেছে মূল্যবান দুই পয়েন্ট। আইসিসি সুপার লিগ টেবিলে এখন অবস্থা এমন— সরাসরি বৈশ্বিক আসরটিতে জায়গা করা নিকোলাস পুরানের দলের জন্য অনেকটা অনিশ্চিত!

চলতি ক্রিকেট চক্রের ২৪টি ম্যাচের সবগুলো খেলে ফেলেছেন ক্যারিবীয়ানরা। সবশেষ ২০টি একদিনের ম্যাচ খেলে জিতেছে মোটে চারটি ম্যাচ। শেষ ১০ ম্যাচের হিসেবে পুরান-মায়ার্সদের অবস্থা আরও করুণ, জিতেছে মোটে একটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজও হেরেছে ২-১ ব্যবধানে।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের হারের দিনে পুরানের দল শুনেছে আইসিসির থেকে পয়েন্ট হারানোর দুঃসংবাদ। লিগের এই চক্রে ৯ জয়ে ৯০ পয়েন্ট সংগ্রহ করেছিল উইন্ডিজ। স্লো ওভার রেটের কারণে শেষ ম্যাচে দুই পয়েন্ট হারানোয় তাদের পয়েন্ট এখন ৮৮। মাইনাস ০.৭৩৮ নেট রান রেটে টেবিলের সাত নম্বরে আছে তারা। খুব একটা স্বস্তিতে থাকার মতো পয়েন্ট না নিশ্চয়ই!

টেবিলে উইন্ডিজদের থেকে এক ধাপ পেছনে আছে অস্ট্রেলিয়া (৭০ পয়েন্ট)। ৬২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে শ্রীলঙ্কা। ৪৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সাউথ আফ্রিকা। চলতি চক্রে এই তিন দলের এখনও একাধিক সিরিজ বাকি। টেবিলের সেরা আটে জায়গা করে নিতে আরও ১২টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, ৬টি খেলবে শ্রীলঙ্কা ও ১১টি ম্যাচ বাকি আছে প্রোটিয়া দলের।

সেরা আট থেকে উইন্ডিজকে ঢেলে দিতে পারে আয়ারল্যান্ডও। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের সিরিজের দুটি জিততে পারলেই তারা ঢুকে যাবে সেরা আটে। সেটা যদি হয়ে যায়, তাহলে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে হবে কোয়ালিফাই পর্ব, আগামী বছরের জুনে যা শুরু হবে জিম্বাবুয়ের মাটিতে।

সুপার লিগ টেবিলে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। ১২ ম্যাচ খেলে চারে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাঁচ নম্বরে বিশ্বকাপের স্বাগতিক ভারত আছে ১০৯ পয়েন্ট সংগ্রহ করে। ১২ ম্যাচে ১০০ পয়েন্ট তোলা আফগানিস্তান ৬ নম্বরে। সাতে নড়বড়ে জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ও আটে অস্ট্রেলিয়া।

Reneta

টেবিলে বাকি ম্যাচগুলোতে খুব বেশি কাকতাল কিছু না হলে এখনও সেরা আটে থাকার সুযোগ আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকার। পয়েন্ট টেবিলে নিজেদের উপরের দিকে তুলে নেওয়ারও যথেষ্ট ম্যাচ পাবে অস্ট্রেলিয়া, এর মাঝে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে জিম্বাবুয়ের বিপক্ষেও। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি কোয়ালিফাই করা তাই অনিশ্চিতই!

২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি আটটি দল অংশ নিবে। সুপার লিগ চক্রের উপরের আটটি দল পাবে সরাসরি যাওয়ার টিকিট। লিগ চক্রে অংশ নেওয়া ১৩ দলের বাকি ৫ দলকে খেলতে হবে বিশ্বকাপ লিগ ২ এর সেরা তিন দলের সঙ্গে। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত কোয়ালিফাই প্লে অফ থেকে শীর্ষ দুই দল পাবে ভারত বিশ্বকাপে খেলার টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপুরানবাংলাদেশবিশ্বকাপ-২০২৩ভারতলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT