ক্রিকেট

ডাচদের বিধ্বস্ত করে বাছাইপর্বে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল বাছাইপর্বে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, তাদের জার্সিতে দেশের পতাকা ও নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপপর্ব ও সুপার সিক্সে অপরাজিত থেকে মূলপর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। বাদ ছিল ফাইনাল ম্যাচটি। সেখানেও দাপট সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। চমক দেখিয়ে বিশ্বকাপের টিকিট কাটা নেদারল্যান্ডসকে হারিয়েছে একেবারে বিধ্বস্ত করে। অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছে লঙ্কানবাহিনী।

হারারেতে আসর সেরার লড়াইয়ে টস জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। বল হাতে ভালোই করেছে ডাচবাহিনী। ৪৭.৫ ওভারে লঙ্কানদের গুটিয়ে দেয় ২৩৩ রানে। জবাবে শ্রীলঙ্কান বোলাদের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। ২৩.৩ ওভারে গুটিয়ে যায় ১০৫ রানে। ১২৮ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।

টসে হেরে ব্যাটে নেমে নেদারল্যান্ডস বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কা। ধারাবাহিকভাবে হারাতে থাকে উইকেট। নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে সংগ্রহ করে ২৩৩ রান।

ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন সাহান আরচ্চিগে (৭১ বলে ৫৭), কুশল মেন্ডিস (৫২ বলে ৪৩) ও চারিথ আশালাঙ্কা (৩৬ বলে ৩৬)। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন ফন বিক, রায়ান ক্লেইন, বিক্রমজিৎ সিং ও সাকিব জুলফিকার।

জবাবে নেমে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ডাচবাহিনী। ২৩.৩ ওভার ব্যাট করে ১০৫ রানে হারায় সবকটি উইকেট। ব্যাট হাতে দুঅঙ্কের ঘর স্পর্শ করেছেন মাত্র তিনজন- ম্যাক্স উড (৬৩ বলে ৩৩), বিক্রমজিৎ সিং (১৪ বলে ১৩) ও ফন বিক (২৪ বলে অপরাজিত ২০ রান)।

লঙ্কানদের হয়ে বল হাতে চারটি উইকেট নেন মাহেশ থিকসানা। দিলশান মাধুশাঙ্কা নেন তিনটি, ভানিডু হাসারাঙ্গা নেন দুটি উইকেট।

বিষয়:থিকসানা দিলশান নেদারল্যান্ডস শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…