সিলেটের উৎমাছড়ায় পাওয়া গেল লুটের ২ লাখ ঘনফুট পাথর

ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সিলেটের উৎমাছড়া এলাকায় লুটের ২ লাখ ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উৎমাছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী আদর্শ গ্রামে অভিযান চালিয়ে ওই পাথর পাওয়া যায়।
পরে বিজিবি’র ৪৮ ব্যাটেলিয়নের কমান্ডার লে. কর্নেল নাজমুল হকের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ওই পাথরগুলো জব্দ করেন। বিজিবি জানায়- উদ্ধারকৃত পাথর জব্দের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাদাপাথরের পার্শ্ববর্তী উৎমাছড়া এলাকা থেকে এই পাথরগুলো লুট করে বিক্রির জন্য রেখেছিল পাথরখেকো চক্রের সদস্যরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






