স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত রোগী ও মশার লার্ভার ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৯ জন এবং ঢাকার বাইরে ১১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৭০ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১১৩ জন।

১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ২৮৯ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১৩৯ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ১৫০ জন।

এ পর্যন্ত ১১৮ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ৮২ জন, ঢাকার বাইরে ৩৬ জন।

বিষয়:ডেঙ্গু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…