স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২০ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের একটি কক্ষে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা প্রদান করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানী শহরে ১১ জন এবং ঢাকার বাইরে মৃতের সংখ্যা ৯ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে দু’হাজর ৬৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪০২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ১৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৫৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৭১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ৬৪ হাজার ১৭২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৭৬ হাজার ৫৩৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩০ হাজার ৩০৯ জন। ঢাকায় ৫৯ হাজার ৫২৪ এবং ঢাকার বাইরে ৭০ হাজার ৭৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯১ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…