চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিকাণ্ডের পর ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকার্তায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ৯ ডিসেম্বর স্থানীয় সময় দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জাকার্তা পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে রয়টার্স জানায়, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে ভবনের ভেতরে অনেকেই আটকা পড়ে যান।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারিত ভিডিওফুটেজে দেখা গেছে, ফায়ার সার্ভিসের এক ডজনের অধিক সদস্য ভেতরে আটকা পড়াদের বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন; কয়েকটি মরদেহ বহন করে বের করতে দেখা যায় উদ্ধারকর্মীদের। ভবনের উপরের তলায় আটকে পড়া লোকদের কেউ কেউ বড় মই ব্যবহার করে নিচে নামতে চেষ্টা করছেন।

জাকার্তা পুলিশের কর্মকর্তা সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভবনের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের অভ্যন্তর এখনও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি। তাই নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০ জন নিহতজাকার্তাভবনে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT