চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসের খিচুড়ি খেতে গিয়ে ২ শিক্ষক গ্রেপ্তার

এস কে রাসেলএস কে রাসেল
১০:৪৭ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের খিচুড়ি খেতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ২ শিক্ষক।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকায় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২)। তিনি ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাকুন্দিয়া থানা পুলিশের বরাতে জানা যায়, ১৫ আগস্ট দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হোসেন্দী পূর্বপাড়ার একটি কোচিং সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে মিলাদ শেষে উপস্থিত ব্যক্তিদের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ লোকজন পালিয়ে গেলেও ওই ২ শিক্ষক গ্রেপ্তার হন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরজঞ্জঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানশিক্ষক গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT