চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:০১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ৫ মার্চ সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া এবং বিকেলে ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে মাদরাসা ছাত্র সিয়াম (৮) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী স্বরস্বতী দেবনাথ (৫৭) ।

পুলিশ জানায়, সকালের দিকে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামে অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি পিকআপের চাপায় গুরুতর আহত হয় সিয়াম। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিয়াম মারা যায়।

বিকেলে গোপালপুর থেকে মধুপুর যাওয়ার পথে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় অটোরিক্সা থেকে পড়ে যায় স্বরস্বতী দেবনাথ। এসময় পিছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালপুর ধোপাকান্দি ইউনিয়নটাঙ্গাইলের গোপালপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT