কক্সবাজার

কক্সবাজারে বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু

বজ্রপাতের সময় আকাশে বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে ২ জন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ ২ মে বৃহস্পতিবার সকালের দিকে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নের লবণ মাঠে বজ্রপাত হলে, ওই সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরফাত (১২)।

জানা যায়, আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলে ওই ২ শ্রমিক লবণ তুলতে মাঠে ছুটে যায়। এসময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সকালে বৃষ্টি আর বজ্রপাতের এক পর্যায়ে লবণ মাঠে এই ২ শ্রমিকের মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, স্থানীয়রা ২ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

বিষয়:বজ্রপাতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…