স্বাস্থ্য

মারাত্মক হারে বাড়ছে নতুন ডেঙ্গু রোগী, আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা ওষুধের জন্য প্রস্তুত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের জন্য প্রস্তুত করা হচ্ছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৮৫ জন।

রোববার ২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১০ হাজার ৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৪৮১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দু’হাজার ২৭৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩১৭ জন। ঢাকায় ৫৪৭৪ এবং ঢাকার বাইরে ১৮৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চেলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থা ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…