জনপদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও আহত-নিহতদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকার যাত্রী।

রোববার ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সাঈদ। অপরজনের নাম এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় গাড়িটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটের দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত প্রাইভেট চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে।

বিষয়:ঢাকা-টাঙ্গাইল মহাসড়কনিহত ২সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

মুসলেম উদ্দীন আহমেদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…