সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুরগামী মোটরসাইকেল আরোহীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়
সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের। এই ঘটনায় দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরশহরের হাসননগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।






