জনপদ

সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্নের পাশে একটি দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি, যা সড়ক নিরাপত্তার গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুরগামী মোটরসাইকেল আরোহীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়
সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের। এই ঘটনায় দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরশহরের হাসননগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

 

বিষয়:দুজন নিহত শান্তিগঞ্জ সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…