জনপদ

নাটোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে একটি হাসপাতালে আহত ও নিহতের পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাটোরে ডাল সড়ক এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের পাশে ডাল সড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর শহরতলির মোহনপুর এলাকার আব্দুর হামিদের ছেলে আব্দুর রফিক (৫৫) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন (৪০) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসসপাতালে চিকিৎসসাধীন অবস্থায় জুলফিকার আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। আইনগত প্রক্রিয়া চলছে।

বিষয়:নাটোর নিহত ২ মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…