আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে বন্দুক হামলায় নিহত ২

স্ট্রিট পার্টিতে বন্দুক হামলার স্থান, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের একটি স্ট্রিট পার্টিতে বন্দুক হামলার দৃশ্য, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মিশিগানের সাগিনাওয়েতে একটি স্ট্রিট পার্টিতে গুলির ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। শনিবার ২৪ জুন রাত আনুমানিক ১২টায় এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে একজন ১৯ বছর বয়সী পুরুষ এবং একজন ৫১ বছর বয়সী নারী।

মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যরাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়া হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। স্ট্রিট পার্টিতে তিনশ’র বেশি মানুষ অংশ নিয়েছিলেন। গুলি ও যানবাহনের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…