চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন।

নিহতরা হলেন, ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।

পুলিশ জানিয়েছে, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটির ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই আরোহী আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে।

নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং ঘটনার ব্যাপারে স্বজনদের খবর পৌঁছানো হয়েছে বলে জানান আরিফুল আমিন।

ট্যাগ: কক্সবাজারচকরিয়ানিহত ২বাসের ধাক্কামোটরসাইকেল আরোহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকারী আলিরেজা তাংসিরি নিহত: ইসরাইল

পরবর্তী

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

পরবর্তী
ছবি: সংগৃহীত

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

নিহত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাইজা মাহনুর, ছবি: সংগৃহীত।

পদ্মা নদীতে বাস ডুবি: স্কুলছাত্রী ফাইজা মাহনুরের মৃত্যুতে শোক

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT