বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান নিহত হয়েছেন। মিজান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ল্যাদা নামে এক যুবককেও পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল (৯ সেপ্টেম্বর) সোমবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে বগুড়া সদর উপজেলায় পর পর এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, নিহত দুইজনের লাশ হাসপাতালের মর্গে আছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে মিজানকে হত্যা করা হয়েছে। পরে তার অনুসারীরা ল্যাদাকে হত্যা করে।







