ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় রাজশাহীতে নিহত ২

রাজশাহীতে ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে নিহত 2, আহত অনেক।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজশাহীর বাঘা বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় কালবৈশাখী ঝড়ে চায়ের দোকানের ওপর গাছ উপড়ে পড়ে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঘার পাঁচপাড়া গ্রামের জালাল, জাকির হোসেন ও সেন্টু। আহতদের কয়েকজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিশাল এক গাছ চায়ের চায়ের দোকানের ওপর পড়ে। গাছ চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






