চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনায় সেনাবাহিনীর কর্নেল ও জুনিয়র কমিশন্ড অফিসার পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে সেনা কর্মকর্তা পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাকালে তাদের দু’জনকে আটক করা হয়।

আটক ভুয়া কর্নেল হাসিব রহমান ঢাকার মোহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে এবং ভুয়া জেওসি মেহেদী হাসান ফরিদপুরের নাগরকান্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনা কর্মকর্তা পরিচয় দেয়া দুই প্রতারককে আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা আইনি কার্যক্রম চলমান।

জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্নেল এবং অপর এক ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি চান। সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে এ দুজনকে ভুয়া বলে শনাক্ত করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাবনাভুয়া সেনাকর্মকর্তাভুয়া সেনাকর্মকর্তা আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে প্রবেশ করবে: নাহিদ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT