চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচীর টপকে শাহরুখকে দেখতে এসে আটক ২ ভক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৩
বিনোদন
A A

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অগণিত ভক্ত। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে শাহরুখের অনুরাগীরা। প্রতি বছরেই অভিনেতার জন্মদিনে তার মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনেও উপচে পড়া ভিড়ের দৃশ্যও সকলেরই চেনা।

তবে এবার সেই দৃশ্যকে ছাপিয়ে রীতিমত মান্নাতের প্রাচীর টপকে কিং খানের বাড়িতে ঢুকে পড়েন তার দুই ডাই হার্ট ফ্যান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এমন ঘটনাই ঘটে শাহরুখের মান্নাতে।

মুম্বাই পুলিশের জানিয়েছে, বাইরের দেওয়াল টপকে এই দুই ব্যক্তি মান্নাতের ভেতর ঢুকে পড়েন। তখনই সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যান তারা। জিজ্ঞাসাবাদের সময় এই দুই ব্যক্তি জানান তারা সুদূর গুজরাট থেকে এসেছেন শুধুমাত্র একটি বার ‘পাঠান’ খ্যাত অভিনেতা শাহরুখকে দেখতে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুই ব্যক্তির বয়স নাকি ২০ থেকে ২২ বছর। এদিকে ইতোমধ্যেই এই দুই যুবকের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে ট্রেসপাসিং (অবৈধ অনুপ্রবেশ)  কেস ফাইল করা হয়েছে। এখনও তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

মাত্র ছয় সপ্তাহের মধ্যেই ‘পাঠান’ বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তার সঙ্গে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।

বর্তমানে শাহরুখ ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়ে।

Reneta

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকপাঠানবলিউডভক্তমান্নাতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে দায়িত্ব ছাড়ার কথা ভাবা উচিত: ধর্মমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ফেসবুকে বট বাহিনীর অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ শিক্ষামন্ত্রীর

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT