চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
৭:৩৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়িতে বিদ্যুৎচালিত মোটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আরও এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার ৫ জুলাই বিকেলে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের কন্যা মাহি আক্তার (৯) ও বদ্দু মিয়ার কন্যা বিন্দু আক্তার (৯) এবং আহত শিশু ফজলুল হকের মেয়ে মারিয়া আক্তার (৮)। তাদের বাড়ি সোনাপুর গ্রামে। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন শিশু গোসল শেষ করে বাড়ি এসে বিদ্যুৎচালিত পানির পাম্প (বিদ্যুৎচালিত মটর) দিয়ে দ্বিতীয় বার গোসল করতে গিয়ে মাহি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুৎতায়িত হয়। পরে শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা ছাত্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত শিশুকে হাসপাতালে না এনে স্থানীয় পল্লীচিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Reneta

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT