অপরাধ

বোমা তৈরির সরঞ্জামসহ ২ সহোদর গ্রেপ্তার

বোমা তৈরির সরঞ্জামসহ দুই সহোদর গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সহোদর গ্রেপ্তার, তাদের কাছে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই সহোদর নাশকতাকারীদের গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেপ্তাররা হলেন, রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাতে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানী শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই সহোদর নাশকতাকারীদের গ্রেপ্তার করেছে সিটিটিসি।

বোমা তৈরির সরঞ্জামসহ দুই সহোদর গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ তাদের কাছ থেকে ২ বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২টি রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।

বিষয়:কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেপ্তার ২ ডিএমপি নাশকতাকারী বোমা তৈরির সরঞ্জাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…