নতুন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্ম সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের এক বছর পূর্তির সেমিনারে বিশেষ বক্তৃতায় উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ বলেছেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা উন্নয়ন সাংবাদিকতায় ভিন্ন মাত্রা আনবে।






