চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো বুবলীর ‘পিনিক’ লুক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

ঢাকাই সিনেমায় নায়িকা সংকটের এই সময়ে নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা বুবলী। বিশেষ করে ঈদ উৎসবে একাধিক সিনেমা নিয়ে উপস্থিত থাকছেন তিনি। আসন্ন ঈদুল ফিতরেও বুবলী অভিনীত একাধিক ছবি আছে মুক্তির তালিকায়। এরমধ্যে অন্যতম ‘পিনিক’!

এরইমধ্যে ‘পিনিক’-এ বুবলীর লুক প্রকাশিত। যেখানে বুবলীকে দিয়ে যেন রহস্যময়ী নারীর চরিত্র পোট্রে করেছেন নির্মাতা জাহিদ জুলেয়!

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘পিনিক’-এ বুবলীর লুকটি ইতিমধ্যে আলোচনায়। বুবলী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেছেন! যেখানে হাজার ভক্তের প্রশংসায় ভাসছেন তিনি।

‘পিনিক’-এর লুকে ভিন্ন রূপে দেখা গেছে বুবলীকে। এর আগে ‘পিনিক’-এর ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদ-কে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। এবার বুবলীকে দেখা গেল খাঁচায়বন্দি রহস্যময়ী লুকে!

পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম

নির্মাতা জানিয়েছেন, ‘পিনিক’ একটি অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার। বুবলী বলেন,“আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে, পিনিকে আমার চরিত্র তেমনই”।

ছবিতে আদর আজাদ ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে ইউরো বাংলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদর আজাদপিনিকবুবলীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি শিল্পে শুল্ক রেয়াত বহাল, ২০২৭ সালের জুন পর্যন্ত রেয়াত সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT