অভিনেতা কায়েস চৌধুরীকে হারানোর এক বছর

নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরীর হাস্যোজ্জ্বল ছবি, যা তার জীবনী ও কর্মজীবনের স্মৃতি বহন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্মাতা, অভিনেতা কায়েস চৌধুরীকে হারানোর এক বছর পূর্ণ হলো শুক্রবার (২১ অক্টোবর)। গত বছরের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রথম প্রয়াণ দিনে তার স্মরণে এদিন সন্ধ্যায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এই সভায় বক্তব্য ও স্মৃতি থেকে কথা বললেন নাট্যজন মামুনুর রশীদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, নাট্যকার, নির্মাতা ও লেখক স্থপতি শাকুর মজিদ, নজরুল সংগীত শিল্পী ও শিক্ষক সম্পা দাস ও কায়েস চৌধুরীর কন্যা অনুসূয়া কায়েস মাত্রা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তরু শাহরিয়ার স্বর্গ।
কায়েস চৌধুরী ২০২১ সালে কিডনিজনিত সমস্যার কারণে লালমাটিয়ার বাসায় অচেতন হয়ে পড়েন। এরপর রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কায়েস চৌধুরী কয়েক শতাধিক নাটকে অভিনয় করেছেন। বহু নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণসহ বেশ কিছু চলচ্চিত্রে।






