একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ আগস্ট শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৮ আগস্ট বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আহ্বান করেছেন।







