চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোমের মূর্তির জন্য আশা ভোঁসলের চেহারার ১৫০টি মাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
বিনোদন
A A
আশা ভোঁসলে

আশা ভোঁসলে

দিল্লির মাদাম তুসোর মোমের জাদুঘরে শোভা পেতে যাচ্ছে ভারতের প্রখ্যাত কন্ঠশিল্পী আশা ভোঁসলে। এবার তার আদলে তৈরি হচ্ছে মোমের মূর্তি। তাই এরই মধ্যে নিয়ে নেওয়া হয়েছে তার চেহারার প্রায় ১৫০ ধরনের মাপ!

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, মাদাম তুসোর জাদুঘরের বলিউড মিউজিক জোন বিভাগে স্থাপন করা হবে সুরের জাদুকর আশা ভোঁসলেকে। যেখানে মূর্তির সঙ্গে ছবি তোলার পাশাপাশি তার সঙ্গে গানও গাইতে পারবেন ভক্তরা। আশা ভোঁসলের হাত ধরে ভারতীয় ছবির স্বর্ণযুগে ফিরে যাবেন দর্শক, এমনটাই আশা করছেন কর্তৃপক্ষ। আর এই খবরটি পেয়ে উচ্ছ্বসিত স্বয়ং আশা ভোঁসলে।

৮৩ বছর বয়সী এই গায়িকার এই প্রথম কোনও মূর্তি তৈরি হচ্ছে। তাই তার কাছে এটি বিশেষ পাওয়া। দিল্লিতে এই মূর্তি উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন এই কিংবদন্তি সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে আশা বলেন, ‘ধন্যবাদ মাদাম তুসো এবং আমার ভক্তদের, আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। নিজের মোমের মূর্তি থাকাটা এক অসাধারণ অনুভূতির জন্ম দেয়।’

তিনি আরও বলেন, ‘এই প্রথম আমি এ রকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলাম। এটা সত্যিই এক অদ্ভূত ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। মাদাম তুসো দর্শকদের জন্য এক অনন্য আকর্ষণ যার খ্যাঁতি গোটা বিশ্বজুড়ে। দিল্লিতে এর উদ্বোধনের জন্যই মুখিয়ে আছি।’

ছয় দশকেরও বেশি সময় ধরে গান গেয়ে চলা আশা ভোঁসলে গিনেস বুকে নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি গানের শিল্পী হিসেবে। ২০০০ সালে তিনি ভূষিত হন দাদাসাহেব ফালকে পুরস্কারে; ভারতের অন্যতম জাতীয় সম্মান পদ্মবিভূষণেও সম্মানিত করা হয়েছে তাকে।

Reneta

মাদাম তুসো জাদুঘরের কর্তৃপক্ষর পক্ষ থেকে গত বছর মুম্বাইতে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলেই ভক্ত অনুরাগীরা তুসোর জাদুঘরে পেতে যাচ্ছে আশা ভোঁসলেকে। বিজনেস লাইন।

আশা ভোঁসলের চেহারার মাপ নেওয়া হচ্ছে

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশা ভোঁসলে
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬

তুরস্কে পা রেখেই সালাহ বললেন- ‘তোমরা প্রস্তুত?’

আগস্ট ৫, ২০২৬

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT