বিনোদন

ব্রহ্মানন্দমের আয় ৩২০ কোটি রুপি!

ব্রহ্মানন্দমের আয় ৩২০ কোটি রুপি!

ব্রহ্মানন্দম কানেগান্তি

সংখ্যাটা রীতিমত অবিশ্বাস্য! হাজার খানেক সিনেমাতে অভিনয় করে ফেলেছেন তামিল অভিনেতা ব্রহ্মানন্দম কানেগান্তি! নাম উঠেছে গিনেস রেকর্ড অব বুকেও। কেবল সিনেমার সংখ্যার দিক থেকেই নয়, এ কৌতুক অভিনেতার আয়ের পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারও। এ পর্যন্ত ৩১ বছরের ক্যারিয়ারে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩২০ কোটি রূপি!

প্রধান চরিত্রে অভিনয় না করেও ছবি প্রতি ১ কোটি রূপি নেন এই তারকা। তবে তার গাড়িপ্রীতিও নজরে আসার মতো। মার্সিডিজ ব্রেঞ্জ থেকে শুরু করে হাল আমলের জনপ্রিয় ওডিকিউ-৭ কিংবা ওডি আর-৮ ব্র্যান্ডের গাড়ি আছে তার কাছে। সেই সাথে আছে আলিশান বাড়ি। তাও আবার হায়দরাবাদের জুবিলী হিলসের মতো অভিজাত এলাকায়।

এখন আইনিউজে তার ‘ব্রাক্ষ্মী—ওয়ান মিলিয়ন শো’ নামের কুইজ প্রতিযোগিতাটি তুমুল জনপ্রিয়। সর্বশেষ এই অভিনেতা ২০১৭ তে ‘সাবাস নাইডু’ ছবিতে ‘আপে রাও’ চরিত্রে অভিনয় করেছেন। তার শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে ‘কান্তাবাঈ’ সিনেমা দিয়ে। এদিকে পদ্মশ্রীর মতো রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন এ অভিনেতা।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…