ইফতারে ডিমচপ

ডিমচপ
ডিম-আলু দিয়ে তৈরি ডিমচপ ইফতারের টেবিলের আকর্ষণ বাড়িয়ে দিতে পারে বহুগুণে। সুস্বাদু এই খাবার পুষ্টিগুণেও অনন্য। চটজলদি তৈরি করা যায় বলে গৃহিণীদেরও রোজা রেখে বাড়তি খাটনি কম হবে। জেনে নিন ডিমচপ তৈরির সহজ রেসিপি।
উপকরণ
আলু সিদ্ধ ৪টি
সিদ্ধ ডিম ৪টি
পেঁয়াজ কুচি ২টি
শুকনা-মরিচ টালা ৫/৬টি
বেরেস্তা ১/৪ কাপ
গরম মসলা গুঁড়া ২ চা চামচ
ভাজা জিরা গুঁড়া ২ চা চামচ
২টি ফেটানো ডিম
ব্রেড ক্রাম্ব
লবণ
তেল
প্রস্তুত প্রণালী
- সেদ্ধ আলুর সাথে ডিম, তেল এবং ব্রেড ক্রাম্ব ছাড়া সব উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন।
- প্রতিটি ডিমকে দুই ভাগ করে কেটে রাখুন।
- ডিমের টুকরার চারপাশে আলুর প্রলেপ দিয়ে চপ তৈরি করে নিন।
- একটা করে চপ প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। ২০ মিনিট ফ্রিজে রেখে দিন।
- ফ্রাই প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন।
- ডুবো তেলে চপগুলো সোনালী করে ভেজে নিন
- সস অথবা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ডিম চপ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






