বাংলাদেশ

৭ জুলাই জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ

৭ জুলাই জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ

৭ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। জুলাই এর শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে সংলাপ। তবে একবার নয়, একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

আইন অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে তাগিদ দিয়ে নিবন্ধিত ৪০টি দলকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনমুখী তোড়জোড় চলছে। শুধু রাজনৈতিক দল নয়, নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির সঙ্গে কথা বলছে উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশ।

ইসি বলছে, যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন নির্বাচনী পরিবেশ সব পক্ষের জন্য সমান রাখা ছাড়া ইসির কাছে বিকল্প কোন উপায় নেই। ঈদের পরই চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করার জন্য ব্যস্ত সময় পার করছে ইসি। চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রস্তুতিও।

এই বছরের শেষদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্যও তৈরি হচ্ছে নির্বাচন কমিশন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…