চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ৪ লাখ কোটি টাকার বাজেট পেশ

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১০:৩৫ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৭
বাংলাদেশ
A A

জাতীয় সংসদে আজ ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রমজান মাস হওয়ায় বাজেট অধিবেশন শুরু হবে সকাল ১১ টায়। তবে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার অনুমোদনের আনুষ্ঠানিকতা শেষে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করবেন দুপুর দেড়টায়।

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে অর্থমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন ভ্যাট হার হবে ১৫ শতাংশ । স্থায়ী করমুক্ত আয়ের সীমা করার কথাও বলেছেন তিনি। তবে কর্পোরেট ট্যাক্স হার কমছে না। বাজেট দেখে কিছুটা হতাশ হতে পারেন সঞ্চয়পত্রের উপকারভোগীরা।

বছর জুড়েই আলোচনায় আছে ১লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ২০১২ সালের ভ্যাট আইন। তবে অর্থমন্ত্রী মনে করেছেন এটা নিয়ে তেমন হৈচৈ হবে না। ঘোষণা না থাকলেও বাজেট বক্তৃতায় ইঙ্গিত থাকবে জ্বালানী তেলের দাম কিছুটা কমানো আর গ্যাসের দাম বাড়ানোর।

রাজস্ব আয় নিয়ে বেশকিছু নতুন কৌশলের কথাও বলবেন অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায়। বাজেটকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সকল তথ্য ও দলিল দেয়া থাকবে।

যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন।

এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং সামরিক সরকারের ২টি ধরলে এবার অর্থমন্ত্রীর ব্যক্তিগত এগারতম বাজেট।প্রতিবারের মতো এবারও ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: বাজেট ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানেও চাই সুস্থ ত্বক

পরবর্তী

মেহেরপুরে কচুর দাম নিয়ে সন্তুষ্ট নয় কৃষক

পরবর্তী

মেহেরপুরে কচুর দাম নিয়ে সন্তুষ্ট নয় কৃষক

মুঠো কাবাব

ইফতারে ঝটপট মুঠো কাবাব

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT