চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
শিক্ষা
A A
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিলের ১৮তম সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ-এর ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৭ ডিসেম্বর ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সামরিক চিকিৎসা সার্ভিস (ডিজিএমএস) এর মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

১৮তম কাউন্সিল অব দি কলেজের সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বাজেট, ভর্তি প্রক্রিয়া, পেশাগত পরীক্ষার ফলাফল অবহিতকরণ, ফুল ফ্রি এমবিবিএস স্কলারশীপের মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর)-এর চারজন বিদেশি ক্যাডেট-এর ভর্তি ও শিক্ষা কার্যক্রম অবহিতকরণ ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফিলিস্তিনের দুইজন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন, এই কলেজ থেকে পাশকৃত ইন্টার্ন চিকিৎসকগণকে সিএমএইচ ঢাকায় চিকিৎসা সুবিধা প্রদানের সিদ্ধান্ত গহীত হয়।

কলেজের সার্বিক মান উন্নয়নে সেনাবাহিনী প্রধান আজ এএফএমসি একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাসের সম্প্রসারণ, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারী ও মাল্টিপারপাস হল এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এর স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে এই কলেজে ৬টি শিক্ষাবর্ষে ইন্টার্ণসহ মোট ৭৬০ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১০০জন বিদেশি ডাক্তারসহ মোট ১ হাজার ৯০৮ জন চিকিৎসক হয়েছেন যার মধ্যে ৫৪৭ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশে বিদেশে কর্মরত আছেন।

Reneta

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সর্বদাই উন্নত যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। জন্মলগ্ন হতে এএফএমসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত থাকলেও বর্তমানে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভূক্ত। বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে অত্র কলেজের পাশের হার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। তাই হরতাল, ধর্মঘট বা অবরোধের মতো পরিস্থিতি শিক্ষা কার্যক্রমে কোন প্রভাব ফেলতে পারে না। এই কলেজ ২০০৫ সাল থেকে “জেএএফএমসি” শিরোনামে একটি মানসম্মত মেডিকেল জার্নাল ষান্মাসিক ভিত্তিতে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার (আইএসএসএন), ডিরেক্টরি ফর অনলাইন এক্সেস অফ জার্নাল (ডিওএজে), ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ সাইন্টেফিক পাবলিকেশন্স (আইএনএএসপি) হেলথ ইন্টার নেটওয়ার্ক এক্সেস টু রিসার্চ ইনিশিয়েটিভ (এইচআইএনএআরআই) কর্তৃক নিবন্ধিত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক অনুমোদিত, যা দেশ বিদেশের চিকিৎসকগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভাআর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT