চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ শেষে মদিনায় বাস দুর্ঘটনায় ভারতের একই পরিবারের ১৮ সদস্য নিহত

নিহতদের মধ্যে ৯ জন শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মদিনায় বাস দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য বিমানবন্দরে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ জন ভারতীয় হজযাত্রীর মধ্যে একই পরিবারের ১৮ জন সদস্য, যাদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। এ পরিবারটি শনিবার দেশে ফেরার কথা ছিল বলে জানিয়েছেন নিহতদের আত্মীয়রা।

নিহতরা হলেন নাসিরউদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) এবং শাবানা (৪০) এবং তাদের সন্তানদের শনাক্ত করেছেন নিহতদের আত্মীয় আসিফ।

সোমবার ১৭ নভেম্বর, এক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

মোহাম্মদ আসিফ বলেন, আমার ভাবি-দুলাভাই, তাদের ছেলে-মেয়েরা ও নাতি-নাতনিরা উমরাহ করতে গিয়েছিলেন। আট দিন আগে রওনা দেন। উমরা শেষ করে মদিনায় ফেরার পথে রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায় এবং তারা আর বাঁচতে পারেননি। শনিবার ফেরার কথা ছিল তাদের।

তিনি আরও জানান, দুর্ঘটনার আগে পর্যন্ত তারা নিয়মিত আত্মীয়দের সঙ্গে যোগাযোগে ছিলেন। একই পরিবারের ১৮ জনের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ জন শিশু নিহত হয়েছে। এটি আমাদের জন্য একটি ভয়াবহ ট্র্যাজেডি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৪২ জনের বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা। তারা যে বাসে ছিলেন, সেটি মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। গভীর রাতে যাত্রীরা ঘুমিয়ে থাকায় দুর্ঘটনার পর বাসে আগুন ধরে গেলে অনেকেই বের হতে পারেননি।

Reneta

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স-এ পোস্ট করে বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট সব ধরনের সহায়তা দিচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৮ সদস্য নিহতসড়ক দুর্ঘটনাসৌদিতে বাস দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT