আন্তর্জাতিক

অনুমতি ছাড়া হজ করতে গিয়ে সৌদি আরবে ১৭ হাজার গ্রেফতার

হজের জন্য সৌদি আরবে যাওয়া মুসল্লিরা মসজিদে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে হজের জন্য মুসল্লিরা মসজিদের প্রবেশদ্বারে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করায় ১৭ হাজার হজযাত্রীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। যাদের মধ্যে ৯ হাজার ৫০৯ জন রেসিডেন্সি, ওয়ার্ক এবং বর্ডার সিকিউরিটি রেগুলেশন লঙ্ঘনকারী।

রোববার ২ জুলাই সৌদি প্রেস এজেন্সি সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য জানায়।

এতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, মোট ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেফতার করা হয়। এতে রাজ্যের বিভিন্ন অঞ্চলের ১০৫টি ভুয়া হজ ক্যাম্পেইনের সংগঠকও রয়েছে। তাদের সবাইকে আদলতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এবার হজের অনুমতি নেই এমন দু’লাখ দু’হাজার ৬৯৫ জনকে মক্কার প্রবেশ পয়েন্ট থেকেই ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের লাইসেন্স নেই এমন এক লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহনকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়াও হজের অনুমতি না থাকা যাত্রীদের পরিবহনকারী গাড়িচালকদের ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, হজ নিরাপত্তা বাহিনী উচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরাপত্তা ও সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

বিষয়:সৌদি আরবহজ ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…