ডিজিটাল শর্ট

অন্তঃসত্ত্বা করতে পারলেই ১৭ লাখ টাকা!

প্রেগন্যান্ট নারীদের হাতে গ্লাভস পরা, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

যেসব নারীদের বাচ্চা হয় না তাদের গর্ভবতী করতে পারলেই পাবেন ১৭ লক্ষ টাকা। এমনকি যারা না পারবে তারাও পাবে ৭ লাখ টাকা সান্ত্বনা পুরস্কার। ভাবতে অবাক করা হলেও ঘটনা সত্য।  ঘটনাটি ভারতের বিহার জেলার। বেশ কিছুদিন ধরেই সক্রিয় ছিল এমনই একচক্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই চক্রটি এক বছর ধরে সক্রিয় রয়েছে। তারা সাধারণত হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ করতো। ওই চক্রের কথা ফাঁস করেছে নওয়াদার সাইবার থানা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা নারীদের ছবি ও তথ্য অনলাইন থেকে সংগ্রহ করত এবং তাদের গর্ভবতী করার জন্য অফার দেওয়া হতো পুরুষদের। গর্ভবতী করতে পারলে ১৩ লাখ রুপি আর না পারলে সান্ত্বনা পুরস্কার হিসেবে ৫ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো।

বিষয়:১৭ লাখ টাকা অন্তঃসত্ত্বা পুরস্কার বিহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…