আদালত

১৭ ও ২৪ মে শনিবার অধস্তন আদালত খোলা

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, ঐতিহাসিক স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ১৭ ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।

তবে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে ১২ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।’

এছাড়া, রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং দাপ্তরিক কাজের স্বার্থে আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।’

বিষয়:ঈদ সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…