জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলার শুনানির কথা রয়েছে আজ।
সোমবার (২৮ জুলাই) তিন মামলায় ট্রাইব্যুনালে ১৭ জন আসামিকে হাজির করা হয়েছে।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলার শুনানিরও নির্ধারিত তারিখ আজ। তিন মামলায় পুলিশসহ মোট ১৭ জন আসামিকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।







