আন্তর্জাতিক

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত ১৬

শ্রদ্ধাঞ্জলি ও শোক প্রকাশ করছেন গাজায় নিহতের পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত ১৬ এর পরিবারের সদস্যরা শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বর্বরোচিত হামলায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গাজা সরকারের মিডিয়া অফিস বলেছে, অবরুদ্ধ উপকূলীয় এলাকায় ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে যে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে হামলায় ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা বেসামরিক মানুষ, শিশু এবং মহিলাদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইজরায়েলি দখলদারিত্বের নিন্দা জানাই।’

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর মাধ্যমে পরিচালিত হতো। গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল এর আগে বহু স্কুলেই এই ধরনের হামলা চালিয়েছে।

২০২৩  সালের অক্টোবর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অবরুদ্ধ ছিটমহল খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য মানবিক সরবরাহের মারাত্মক সংকটের সম্মুখীন হয়েছে।

অন্যদিকে, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী তার ভূখণ্ডে বোমাবর্ষণ বাড়ালে পাঁচ সাংবাদিকসহ অনেকে ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮ জনে দাঁড়িয়েছে।

বিষয়:বাস্তুচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…