চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেইট

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৭:৪৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাই বাঁধের ১৬টি গেইট বন্ধ, পানি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার ৬ ঘণ্টা পর আবারও ১৬টি গেইট বন্ধ করে দিয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

রোববার ২৫ আগস্ট বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি জানান, সকাল ৮টায় ১৬টি স্পিলওয়ে খুলে দেয়ায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হওয়ায় কাপ্তাই হ্রদের পানি উচ্চতা কিছুটা কমে এসেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পানির উচ্চতা যদি বৃদ্ধি পায় তা হলে আবারও ১৬টি স্পিলওয়ে খুলে দেয়া হবে।

Banglabid

এর আগে, আজ কাপ্তাই হ্রদের পানি ১০৮ ফুট মীন সি লেভেল থেকে বেড়ে বিপৎসীমা অতিক্রম করায় সকাল ৮টা ১০মিনিটের সময় কাপ্তাই বাধেঁর স্পিলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছিল। কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

এদিকে পানি ছাড়ার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ। যেকোন ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানী এড়াতে ফেরী পারাপার বন্ধ রাখা হয়েছে। নদীর গতিবেগ কমে গেলে আবারও ফেরি পারাপার শুরু করা হবে বলে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপ্তাই বাঁধপানি বিদ্যুৎ কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

কীভাবে হবে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT