চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে আটক ১৬ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
বিজিবি সদস্যদের সঙ্গে আটক ১৬ বাংলাদেশি, ছবি সংগৃহীত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৬ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার তাদের আটক করে বিজিবি-৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

আটকরা হলেন- দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৩৫), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫) সাদিপ চন্দ্র রায়ের স্ত্রী জয়ন্তী রাণী (২২) ও ৪ বছরের সন্তান, মঙ্গল সরেনের ছেলে মিলন সরেন (২৮), মিলন চন্দ্রের (৩৭) স্ত্রী পারভীন ও তার ১ বছরের শিশু কন্যা, ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায়ের ছেলে রুবেল চন্দ্র রায় (২০), কাহারোল উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায়ের ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪), একই উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে পার্থ চন্দ্র রায় (২৮), তরকন্দা গ্রামের শশি রায়ের ছেলে খোকন রায় (২৬), নীলফামারী জেলার সৈয়দপুরের লক্ষণপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৭), রতন চন্দ্র রায়ের ছেলে কাজল রায় (২৫), ৫ বছরের ও ১ বছরের শিশু।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, আটকরা নীলফামারী ও দিনাজপুর জেলার বাসিন্দা। বিজিবির কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন ভান্ডারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোপরা গ্রামে সীমান্তের মেইন পিলার নম্বর ৩৩১ এর সাব পিলার ৩ এস এর পাশ দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। এসময় ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ ১৬ জনকে আটক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬ বাংলাদেশি আটকঅবৈধভাবে ভারতে প্রবেশভারত-বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT