ক্রিকেট

বল খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

অপঘাতের হাত থেকে রক্ষা করতে চেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাত মাটিতে পড়ে আছে, যা অপঘাতের আশঙ্কা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বল খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ভারতের উত্তর প্রদেশের ১৫ বর্ষী এক তরুণের। স্থানীয় রাজর্ষি মণ্ডপের ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ।

শনিবার বিকেলে বন্ধুদের সাথে রাজর্ষি মণ্ডপের কাছে ক্রিকেট খেলতে যায় ওই তরুণ। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরছিল না সে। পরে খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। স্থানীয় ছেলেদের কাছে খোঁজ নিয়ে যানা যায় বল খুঁজতে ভবনের ছাদে উঠেছিল সে। পরে আর ফেরেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা ভেবেছিল হয়ত বাড়ি চলে গেছে।

পরে ভবনটিতে খুঁজে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। ভবনের ছাদ থেকে পড়ে তাৎক্ষণিক স্কুল ছাত্রটি প্রাণ হারায়।

‘ছেলেটি বল খুঁজতে ছাদে গিয়ে ভবনের তৃতীয় তলা থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভবনের তৃতীয় তলার মাঝখানে প্লাস্টিকের আবরণ দিয়ে ঢাকা ছিল। সম্ভবত ছেলেটি তার ওপর দিয়ে যাওয়ার সময় পড়ে যায় এবং মৃত্যু ঘটে।’ বলেছে পুলিশ।

বিষয়:উত্তর প্রদেশক্রিকেটবলভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…