চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নেতার মারধরের শিকার হয়ে হল ছাড়লেন ছাত্রলীগ কর্মী ১৫ শিক্ষার্থী

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৯:৪৪ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে সিনিয়র ছাত্রলীগ নেতার মারধরের শিকার হয়ে আবাসিক হল ছাড়তে বাধ্য হয়েছেন ১৫জন শিক্ষার্থী । ভুক্তভোগীরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, হলটির দ্বিতীয় তলায় অবস্থিত ওই ১৫ জন শিক্ষার্থীর ২১১, ২১২, ২১৩ ও ২১৭ নম্বর কক্ষ ফাঁকা পড়ে আছে। এছাড়া কক্ষগুলোর চেয়ার টেবিল অগোছালো অবস্থায় রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে একটি অটোরিকশা মওলানা ভাসানী হলের ছাত্রলীগের দুই কর্মীর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা একজন মাথায় আঘাত পান এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। সেসময় ওই দুই ছাত্রলীগ কর্মী হলের বন্ধুদের ডেকে অটোরিকশাটি আটক করে চালকের কাছে চিকিৎসার ব্যয়ভার এবং মোটরসাইকেলের ক্ষতিপূরণ দাবি করেন। পরে অটোরিকশার মালিক বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কর্মকর্তা মো. খাইরুল ঘটনাটি মওলানা ভাসানী হলের ছাত্রলীগের নেতাদের জানান।

এ ঘটনায় সিনিয়র নেতা (হলের সাধারণ সম্পাদক প্রার্থী) নিহান নিবিড় পলিটিকাল ব্লকে জুনিয়র কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি এক কর্মীকে মারধর করেন। পরে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের ১৫ জন কর্মী তাদের কক্ষ ছেড়ে দেন। এরপর থেকে তারা আর ওই হলের কোন কক্ষে ওঠেননি।

এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী বলেন, এর আগেও হলের এক নেতা তাদের একজনকে মারধর করেন। তখনও পলিটিক্যাল ব্লক ছেড়ে দেওয়া হয়। এখন আমরা সবাই তৃতীয় বর্ষে পড়ি। এ বয়সে এসে যদি রাজনীতি করে নেতাদের কাছে মার খেতে হয়, তাহলে রাজনীতি করে কী লাভ? তাই আমরা হল ছেড়েছি।

মো. খাইরুল বলেন, ওইদিন অটোরিকশা চালক বিষয়টি আমাকে জানালে আমি ভাসানী হলে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে দুর্ঘটনার জন্য ক্ষমা করে দিতে বলি। এরপর আর কোনো কিছু জানি না।’

Reneta

অভিযোগ অস্বীকার করে নিহান নিবিড় বলেন, জুনিয়রদের মারধরের কোন ঘটনা ঘটেনি। হলে অনেক সময় সিনিয়র-জুনিয়রদের মধ্যে মান-অভিমান হয়ে থাকে। হয়ত সেই অভিমান থেকে তারা কক্ষ ছেড়ে দিয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।

মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হোসাইন মোহাম্মদ সায়েম বলেন, হলে ছাত্রলীগ কাউকে মারধর করেছে কিনা তা তার জানা নেই। আর কোন কক্ষ ফাঁকা থাকলে সেখানে দ্রুত গণরুম থেকে শিক্ষার্থীদের উঠানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT