জনপদ

বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি ১৪ বছরের সামিউন

নিখোঁজ কিশোরকে খুঁজছে পরিবার, তথ্য পেলে যোগাযোগের অনুরোধ

বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি ১৪ বছরের সামিউন

ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার বাবা মুশরাফুল আলম কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, সামিউন ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার মুশরাফুল আলম ও ইসরাত জাহান মিতু দম্পতির ছেলে। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেছেন। তবে তার সন্ধান পাওয়া যায়নি।

জিডিতে সামিউনের বয়স ১৪ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং কালো, চুল ছোট এবং চোখ কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট।

পরিবার জানিয়েছে, সামিউনের সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। তার ব্যবহৃত ফোনটি বাসায় রেখেই সে বের হয়।

সামিউনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তার অবস্থান বা সন্ধান সম্পর্কে তথ্য পেলে ০১৭১৭-৫৭৭৪৭৭ অথবা ০১৬১২-৫৭৭০০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিষয়:নিখোঁজ কিশোর সাধারণ ডায়েরি সামিউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…