দেশী দশের ১৩ বছর

চ্যানেল আই অনলাইন এর জন্য দেশী দশের ১৩ বছর উদযাপন সংক্রান্ত তথ্য ও ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘দেশী দশে’প্রতিষ্ঠানের সাফল্যের ১৩ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০ আগস্ট ক্রেতাদের জন্য থাকছে নানা আয়োজন।
বুধবার ১৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় পোশাকের সৃজনশীল দশটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ দেশীদশ আগামি ২০ আগস্ট, ২০২২ তারিখে তেরো বছর পূর্ণ করবে। এই বিশেষ দিনটি আপনাকে সাথে নিয়ে আমরা স্মরণীয় করে রাখতে চাই।
এই আনন্দঘন মূহুর্তে, সেদিন বিকাল ৪টায় বসুন্ধরা সিটির, লেভেল ৭ এর দেশীদশ প্রাঙ্গনে আমাদের সাথে থাকবেন, চলচ্চিত্রের সৃজনশীল অভিনেতা চঞ্চল চৌধুরী, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশী।
আমাদের এই দীর্ঘ পথ চলায়, শুরু থেকে যারা সাথে রয়েছেন, দেশীদশের শুভাকাঙ্খি, পৃষ্ঠপোষক আর এই শিল্পের অগ্রজ মানুষদের সম্মিলন ঘটবে এই বিকেলে। সেই সাথে কৃতজ্ঞচিত্তে প্রত্যাশা করি,দেশীদশের ভিত তৈরীর অন্যতম প্রধান স্তম্ভ ক্রেতারাও থাকবেন আমাদের সাথে।
পুরো আগষ্ট মাস জুড়ে সম্মানিত ক্রেতাদের জন্য থাকছে নানা আয়োজন। বৈচিত্র্য পূর্ণ নতুন নতুন ডিজাইনের পণ্য নির্দিষ্ট কেনাকাটায় উপহার হিসাবে থাকছে ১০০০ টাকা পর্যন্ত মূল্যমানের গিফট কার্ড। যা ব্যবহার করা যাবে পরবর্তী কেনাকাটায়।
সকলের স্বপ্রাণ উপস্থিতি দেশীদশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজন সফল করে তুলবে এবং দেশীয় শিল্পের পথ চলায় প্রেরণা যোগাবে।



