চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ১৩ শিক্ষার্থী আটক

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:২১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৪
জনপদ, দিনাজপুর
A A
আটক ১৩ শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ৩১ জুলাই দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে তাদের আটক করে ডিবি এবং কোতয়ালী থানা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজসহ কয়েকটি কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়। তারা প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনের প্রাক্কালে পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় কয়েকজন ছাত্রী গ্রেপ্তার আতংকে দৌড় দিলেও তাদের ধাওয়া করে আটক করে পুলিশ। এ সময় ১০ শিক্ষার্থী এবং পরে আরো ৩ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ১৩ শিক্ষার্থী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

Banglabid

প্রত্যক্ষদর্শী মুজিবুর, লিয়াকত, সোহেল, খোকন, বাবুলসহ বেশ কয়েকজন জানান, ‘অমানবিকভাবে পুলিশ শিক্ষার্থীদের আটক করলো। এদেশে কথা বলা বা অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, তার প্রমাণ আজকের ঘটনা। সাধারণ শিক্ষার্থীরা সুশৃঙ্খলার সাথে শহীদ মিনারের সামনে সমবেত হয়েছে। কিন্তু তারা দাঁড়াতে না দাঁড়াতে পুলিশ, ডিবি ঘেরাও করে ধরে নিয়ে গেল! আশ্চর্য। মানুষের কি কোন অধিকার নেই এদেশে? কয়েকজন নারী শিক্ষার্থীকে ধাওয়া করে ধরে বেশ পিটুনি দিয়েছে। আজব এ দেশ!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশিক্ষার্থী আটকহাজী দানেশ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম রাউন্ডেই বাদ টেবিল টেনিসের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর

পরবর্তী

ঠাকুরগাঁও ও বরিশালে শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

পরবর্তী
শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, উত্তেজনা বিরাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও ও বরিশালে শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি মানার পরও সহিংসতায় এতো প্রাণহানি কাম্য ছিল না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT