গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২,৪৯,৫০২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার ৭ জানুয়ারি রাতে জেলা রিটার্নিং অফিসারের পক্ষে জেলা নির্বাচন অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ সভাপতি তার নিজ আসনে নৌকা প্রতীকে পেয়েছেন ২,৪৯,৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) ৪৬০ ভোট।
আসনটিতে ১০৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯০ হাজার ২৯৭জন। মোট ছয়জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।







