বাংলাদেশ

২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক ও বাংলাদেশ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, যেখানে ভোটের বাক্স ও বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২০২৪ এর জানুয়ারিতে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরের পর।

বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান।

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের মার্চে ভোটার তালিকা প্রণয়ন এবং জুনে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন নিয়ে আগামী মাসে আবারো অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

নির্বাচন কমিশন জানিয়েছে, রোডম্যাপ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় অন্য চার কমিশনারের উপস্থিতিতে রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার মোহাম্মদ আলমগীর।

বিষয়:জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…