দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ রোববার জানুয়ারি। আর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ৩০ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তির শেষ তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ভাষণে কাজী হাবিবুল আউয়াল বলেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ মূলক করবে নির্বাচন কমিশন। ভোটে পেশি শক্তি এবং কালো টাকা বন্ধে জনগণকে এক হয়ে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
সুষ্ঠ নির্বাচনে অনুষ্ঠানের বিষয়ে সকল রাজনৈতিক দল গুলো আশ্বস্ত করেছেন সিইসি।
এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।







