নীলফামারী

নীলফামারী-২ আসন থেকে নির্বাচিত আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর হাসিমুখে বসে থাকছেন, পর্দার পেছনে কালো ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রার্থী আসাদুজ্জামান নূর হাসিমুখে বসে আছেন, কালো ব্যাকড্রপের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে হারিয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৫ ভোটে।

রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

আসনটিতে ১৩৫ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৭৫৩ জন। আসাদুজ্জামানসহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ প্রার্থী।

২০০১ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান। পরে ২০০৮, ২০১৪, ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিষয়:আসাদুজ্জামান নূর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…