সফলভাবে শেষ হলো বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর ১২ তম মন্ত্রী পর্যায়ের বৈঠক। ফলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার পরও বাণিজ্য এবং বিনিয়োগে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশসহ ১৭টি দেশ।
ঠিক কতদিন এই সুবিধা মিলবে তা দরকষাকষির মাধ্যমে উন্নত দেশের কাছ থেকে আদায় করে নিতে হবে। সংস্থাটির মহাপরিচালক ডক্টর এনগোজি আইওয়ালা বলেছেন, খালি হাতে ফিরছে না কোন দেশ।






